রাজধানীর গোপীবাগে “বেনাপোল এক্সপ্রেস” ট্রেনে আগুনের ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। এতে পুড়ে গেছে ট্রেনটির অন্তত পাঁচটি বগি।
শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে ট্রেনটিতে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট গিয়ে ট্রেনের আগুন নিয়ন্ত্রণে আনে।
ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় এখন পর্যন্ত চারজনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসীম।
যশোরের বেনাপোল থেকে যাত্রী নিয়ে ট্রেনটি ঢাকায় আসছিল। কমলাপুর রেলস্টেশনে পৌঁছানোর অল্প কিছুক্ষণ আগে রাত ৯টার দিকে ট্রেনটিতে আগুন লাগে।
ভস্মীভূত ট্রেনের বগি ও উদ্ধারকাজের ছবি তুলেছেন ঢাকা ট্রিবিউনের আলোকচিত্রী মাহমুদ হোসেন অপু।







