Sunday, June 14, 2026

সেকশন

English
Dhaka Tribune

নওগাঁয় একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

ফজরের নামাজের পর দরজা খোলা দেখে প্রতিবেশীরা ভেতরে ঢুকলে তাদের মরদেহ দেখতে পায়

আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ১০:০১ এএম

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।   

সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে রাতে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন- বাহাদুরপুর গ্রামের নমির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৩২), হাবিবুরের স্ত্রী পপি সুলতানা (২৫), ছেলে পারভেজ (৯) এবং ৩ বছরের কন্যা সাদিয়া আক্তার।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ফজরের নামাজের পর দরজা খোলা দেখে প্রতিবেশীরা ভেতরে ঢুকলে ৪ জনের মরদেহ দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে জমিজমার বিরোধে এমন ঘটনা ঘটতে পারে বলেও ধারণা প্রতিবেশীদের।

নিহত পপি আক্তারের বাবা মোয়াজ্জেম হোসেন বলেন, “আমার মেয়ে, জামাই, নাতি-নাতনিকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি চাই।”

ওসি মাহবুবুর রহমান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৪ জনের মরদেহ গলাকাটা অবস্থায় পাওয়া যায়। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।”

   

About

Popular Links

x