Monday, July 27, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাজধানীর ফ্লাইওভারের নিচে ফুটপাত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০৭:৫০ পিএম

রাজধানীর শান্তিনগরে ফুটপাত থেকে আনুমানিক ৫০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৭ জুলাই) দুপুরে পল্টন থানার পুলিশ শান্তিনগর ফ্লাইওভারের নিচের ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করে।

পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহফুজ আক্তার জানান, খবর পেয়ে শান্তিনগর ফ্লাইওভারের নিচের ফুটপাত থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তার নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশের ধারণা, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

   

About

Popular Links

x