Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ফ্লোরিডায় উদ্ধার দ্বিতীয় মরদেহ বৃষ্টির, নিশ্চিত করল পুলিশ

পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে আইনশৃঙ্খলা বাহিনী সেটি নিশ্চিত করেছে

আপডেট : ০১ মে ২০২৬, ০৭:২২ পিএম

যুক্তরাষ্ট্রে নিখোঁজ থাকা ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ শনাক্ত করেছে ফ্লোরিডা পুলিশ। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চিত করেছে, উদ্ধার হওয়া দ্বিতীয় মরদেহটি বৃষ্টিরই।

শুক্রবার (০১ মে) ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস তথ্য জানিয়েছে। দূতাবাস জানায়, বৃষ্টির ভাইকে ফোন করে বিষয়টি নিশ্চিত করে ফ্লোরিডা পুলিশ ডিপার্টমেন্ট।

এদিকে বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর জন্য তার পরিবারের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের মাধ্যমে মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।

প্রসঙ্গত, ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার ডক্টরাল শিক্ষার্থী জামিল লিমন নাহিদা এস বৃষ্টি গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। নিখোঁজের আট দিন পর, ২৪ এপ্রিল হিলসবরো কাউন্টি শেরিফ অফিস হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের কাছ থেকে লিমনের মরদেহ উদ্ধার হওয়ার বিষয়টি নিশ্চিত করে।

জানা গেছে, জামিল লিমনের মরদেহ ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মে বাংলাদেশে পাঠানো হবে। দুবাই হয়ে তার মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে মে।

   

About

Popular Links

x