Wednesday, August 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার ডন

দুপুরে বিমানবন্দর থানা ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ০৫:০৩ পিএম

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় খল চরিত্রের অভিনয়শিল্পী ডন হককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৯ আগস্ট) দুপুরে বিমানবন্দর থানা ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে তোলা হয় বলে জানা গেছে।

গত বছর ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন সালমান শাহর মামা ও চলচ্চিত্র পরিচালক আলমগীর হোসেন কুমকুম। ফলে ২৯ বছর আগের অপমৃত্যুর মামলা হত্যা মামলায় রূপ নেয়। 

মামলাটির এজাহারে ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। আসামিদের মধ্যে রয়েছেন সালমান শাহর স্ত্রী সামিরা হক, শাশুড়ি লতিফা হক লুসি, বিতর্কিত ব্যবসায়ী ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজের মালিক আজিজ মোহাম্মদ ভাই এবং বাংলা চলচ্চিত্রের খলনায়ক মোহাম্মদ আশরাফুল হক ওরফে ডন।

মামলাটি তদন্ত করছে সিআইডি। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ আগস্ট তারিখ ধার্য আছে।

 

   

About

Popular Links

x