Thursday, November 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

গ্রেপ্তারি পরোয়ানা জারির পরদিনই আদালতে পরীমণি, চাইবেন জামিন

গত বছরের ২৬ জানুয়ারি এ মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ১০:৩৯ এএম

গ্রেপ্তারি পরোয়ানা জারির পরদিনই আত্মসমর্পণ করতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে গেছেন চিত্রনায়িকা পরীমণি। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর ও হত্যাচেষ্টা মামলায় জামিন নিতে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করবেন তিনি। 

এর আগে, বুধবার ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর ভারপ্রাপ্ত বিচারক মাহফুজুর রহমান পরীমণির জামিন বাতিল করেন। একইসঙ্গে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। 

গত বছরের ২৬ জানুয়ারি এ মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। ওইদিন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পরে আদালতে আত্মসমর্পণ জামিন পান তিনি।

   

About

Popular Links

x