দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১,০৫০ টাকা বাড়ানো হয়েছে। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা।
শুক্রবার (২৭ নভেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম।
বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১,০৫০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৯২ টাকা বাড়িয়ে করা হয়েছে ১ লাখ ৯০ হাজার ৭ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৮৭৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ২৩৮ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭০০ টাকা বাড়িয়ে করা হয়েছে ১ লাখ ৩৩ হাজার ২৮ টাকা।
এর আগে ২৬ নভেম্বর ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১,০৫০ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সময়ে ২১ ক্যারেটের দাম ৯৯১ টাকা বাড়িয়ে ১ লাখ ৮৯ হাজার ১৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ৮৭৫ টাকা বাড়িয়ে ১ লাখ ৬২ হাজার ৩৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির দাম ৭০০ টাকা বাড়িয়ে ১ লাখ ৩২ হাজার ৩২৮ টাকা করা হয়েছিল।
এর আগে ২৫ নভেম্বর ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২,৮৫৮ টাকা কমানো হয়েছিল। তার আগের দুই দিন, অর্থাৎ ২৪ ও ২৩ নভেম্বর যথাক্রমে ১,৫৭৫ টাকা ও ৩,১৪৯ টাকা বাড়ানো হয়।
এদিকে স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩,০৩৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২,৯১৬ টাকা, ১৮ ক্যারেটের ২,৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১,৯২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।



একদিনের ব্যবধানে আবারও স্বর্ণের দামে পরিবর্তন