Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

সৌদি আরবে ঈদ বুধবার

মঙ্গলবার দেশটিতে শেষ রোজা হবে

আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ০৯:৫৩ পিএম

সৌদি আরবে আগামী বুধবার (১০ এপ্রিল) ঈদ উল ফিতর উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে। সোমবার দেশটিতে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় এ ঘোষণা দেয় দেশটির সংশ্লিষ্ট দপ্তর। গালফ নিউজ এ খবর প্রকাশ করেছে।

ওই খবরে সৌদি আরব কর্তৃপক্ষের বরাত দিয়ে বলা হয়েছে, মঙ্গলবার দেশটিতে শেষ রোজা হবে। তার পরদিন শাওয়াল মাসের প্রথম দিন ঈদ উল ফিতর উদযাপন করা হবে।

এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর উদ্‌যাপিত হয়। 

চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে সাধারণত সৌদি আরবের এক দিন পর ঈদ উদ্‌যাপিত হয়ে থাকে।

মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে। 

   

About

Popular Links

x