Friday, July 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

আপাতত বন্ধ থাকছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে

এক্সপ্রেসওয়ে বনানী ও মহাখালী টোলঘরে আগুন দিয়েছে দুর্বত্তরা

আপডেট : ২৪ জুলাই ২০২৪, ০৮:১৩ পিএম

দেশে চলমান কারফিউ পুরোপুরি তুলে না নেওয়া পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (এফডিইই) কোম্পানি লিমিটেড।

বুধবার (২৪ জুলাই) এ তথ্য নিশ্চিত করে এফডিইইর অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগের ব্যবস্থাপক ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) হাসিব হাসান খান সাংবাদিকদের এ কথা জানান।

কারফিউ পুরোপুরি উঠে গেলে বনানী ও মহাখালী ছাড়া বাকি অংশ খুলে দেওয়া হবে বলে জানান তিনি।

হাসিব হাসান খান বলেন, “কারফিউ পুরোপুরি না ওঠা পর্যন্ত এক্সপ্রেসওয়ে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এফডিইই। এক্সপ্রেসওয়ে চালু করার জন্য সরকারের কাছে নিরাপত্তা চায় প্রতিষ্ঠান। কারফিউ পুরোপুরি উঠে গেলে বনানী ও মহাখালী ছাড়া বাকি অংশ যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।”

এর আগে, কোটা সংস্কার আন্দোলনের সুযোগ নিয়ে ১৮ জুলাই রাতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী টোলঘর ও ১৯ জুলাই বিকেলে মহাখালী টোলঘরে আগুন লাগিয়ে দেয় দুর্বত্তরা। আগুনে আনুমানিক ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। আগুনে পুড়ে যাওয়া বনানী টোলঘরের স্বয়ংক্রিয় পদ্ধতি ঠিক না করা পর্যন্ত অন্তত হাতে হাতে টোল নিয়ে (ম্যানুয়ালি) চালু করা যায় কি না, সেটাও ভাবছে প্রতিষ্ঠানটি।

হাসিব হাসান খান জানান, ১৮ জুলাই রাত পৌনে ৮টায় শত শত লোক বনানী টোলঘরে হামলা চালায়। তাদের মধ্যে একদল শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) খুলে নিয়ে যায়। কেউ কম্পিউটার, ক্যামেরা নিয়ে যায়। আরেক দল আগুন লাগিয়ে দেয়।

আগুনে টোল বুথ, ছাউনি, সিস্টেম সম্পূর্ণ পুড়ে গেছে। আর ১৯ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে মহাখালী টোলঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়। এতে আনুমানিক ৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দুটি ঘটনায় সংশ্লিষ্ট থানায় অভিযোগ করা হয়েছে।

   

About

Popular Links

x