Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন জন হোপফিল্ড ও জিওফ্রে হিন্টন

মেশিন লার্নিং ও এআই গবেষণার জন্য পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছেন তারা

আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ০৪:১২ পিএম

চিকিৎসাবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণার পর আজ ঘোষণা করা হয়েছে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ীর নাম। পদার্থবিজ্ঞানে এ বছর সম্মানজনক এই পুরস্কার জিতেছেন জন হোপফিল্ড ও জিওফ্রে হিন্টন।

মঙ্গলবার (৮ অক্টোবর) রয়েল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্স জানায় পদার্থবিজ্ঞানে অসামান্য অবদান রাখায় তাদের নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে।

জন হোপফিল্ড ও জিওফ্রে হিন্টনকে কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে মেশিন লার্নিং সম্ভবপর করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আবিষ্কার ও উদ্ভাবনের জন্য এ পুরস্কার দেওয়া হয়। তাদের গবেষণা মেশিন লার্নিং ও আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স (এআই), তথা কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। হপফিল্ড এমন একটি গঠন বানিয়েছেন যা তথ্য জমা করে রাখার পাশাপাশি আবার তা পুনর্গঠন করতে পারে। আর হিন্টন এমন একটি পদ্ধতি উদ্ভাবন করেন যা স্বাধীনভাবে তথ্যের মধ্যকার বৈশিষ্ট্য খুঁজে বের করতে পারে। বর্তমানে ব্যবহৃত নিউরাল নেটওয়ার্কগুলোর পেছনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

গত বছর পদার্থবিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পান আমেরিকার পিয়ের অগস্টিন, হাঙ্গেরির ফেরেঙ্ক ক্রাউজ এবং ফ্রান্সের অ্যানে এলহুইলার। পদার্থবিজ্ঞানে ২০২৩ সালের নোবেলজয়ী ৩ বিজ্ঞানীরই গবেষণার বিষয় ছিল ইলেকট্রন গতিবিদ্যা।

উল্লেখ্য, ১৯০১-২০২৩ সাল পর্যন্ত ১১৭ বার পদার্থে নোবেল দেওয়া হয়েছে। সবমিলিয়ে ২২৪ জন পদার্থবিজ্ঞানী এই পুরস্কার পেয়েছেন। এরমধ্যে জন বার্ডিন একমাত্র ব্যক্তি হিসেবে ২ বার এই পুরস্কার জিতেছেন।

   

About

Popular Links

x