Thursday, July 30, 2026

সেকশন

English
Dhaka Tribune

স্পারসোর চেয়ারম্যান হলেন অ্যারোস্পেস বিশেষজ্ঞ

এয়ার কমডোর সাইফুর রহমান বকাউলকে প্রেষণে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ০৬:১৮ পিএম

বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা এয়ার কমডোর সাইফুর রহমান বকাউলকে প্রেষণে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে দায়িত্বরত ছিলেন। প্রশাসন ক্যাডারের বাইরে এবার স্পারসোর চেয়ারম্যান হলেন একজন অ্যারোস্পেস বিশেষজ্ঞ।

বুধবার (২৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে এই নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে, প্রশাসনের অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তারা মহাকাশ বিজ্ঞান এবং দূর অনুধাবন প্রযুক্তি ওপর গবেষণা, যথাযথ প্রয়োগ ও সম্প্রসারণের জন্য গঠন করা এ প্রতিষ্ঠানের সর্বোচ্চ কর্মকর্তার দায়িত্ব পালন করে আসছিলেন।

সর্বশেষ অতিরিক্ত সচিব মো. রাশিদুল ইসলাম স্পারসোর চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। তাকে শিল্প মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

   

About

Popular Links

x