Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

কার্বন ডাই-অক্সাইড থেকে পচনশীল প্লাস্টিক তৈরি করছে ফিনিশ কোম্পানি

কার্বন ডাই-অক্সাইড থেকে পচনশীল প্লাস্টিক উৎপাদনে সফল হয়েছে ফিনল্যান্ডের একটি জ্বালানি কোম্পানি

আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ০৯:৩০ এএম

বর্জ্য পোড়ানোর সময় নির্গমন হওয়া কার্বন ডাই-অক্সাইড থেকে পচনশীল প্লাস্টিক উৎপাদনে সফল হয়েছে ফিনল্যান্ডের জ্বালানি কোম্পানি ফোর্টাম।

মঙ্গলবার (১৫ অক্টোবর) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

কার্বন ডাই-অক্সাইড নির্গমন থেকে সম্পূর্ণরূপে পচনশীল প্লাস্টিক উৎপাদনে প্রথম কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সফলতা হলো। এর ফলে জৈব উপকরণের ওপর নির্ভরতা হ্রাস এবং বৃত্তাকার অর্থনীতির সম্ভাবনা নতুন করে প্রাণ পাবে।

সংস্থাটির দেওয়া তথ্যানুযায়ী, প্রচলিত প্লাস্টিকের মতোই পুনর্ব্যবহার করা যাবে কার্বন ডাই-অক্সাইডভিত্তিক প্লাস্টিক। এটি প্রকৃতির সংস্পর্শে এলে ক্ষতিকারক মাইক্রোপ্লাস্টিকে পরিণত না হয়ে সম্পূর্ণরূপে মিশে যাবে। খাদ্য ও প্রসাধনী প্যাকেজিংয়ের পাশাপাশি খেলনা ও ইলেকট্রনিক্সের মতো খাতে এই উদ্ভাবনের সম্ভাব্য প্রয়োগের সম্ভাবনা রয়েছে।

“কার্বন ডাই-অক্সাইড থেকে উৎপন্ন প্লাস্টিকের” এই ব্র্যান্ডটি আগামী মাসে ইউরোপে আত্মপ্রকাশ করবে। এরপর এ দশকের শেষের দিকে শিল্প উৎপাদনে যাবে এটি।

   

About

Popular Links

x