Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

শচীনের যে বিশ্ব রেকর্ড ভাঙলেন কোহলি

মাইলফলক থেকে ১৫ রান দূরে থেকে উইকেটে আসেন তিনি

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৩ পিএম

চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্র ম্যাচে প্রথম ব্যাট করতে নেমে ২৪১ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করে ভারত। শ্রেয়াসের পর ব্যক্তিগত ফিফটি তুলে নিয়ে জয়ের দ্বারপ্রান্তে রয়েছে ভারত। আর এই ম্যাচেই এক বিশ্ব রেকর্ড গড়েছেন কোহলি।

ওয়ানডেতে দ্রুততম ১৪ হাজার রানের রেকর্ড এতদিন ছিল কিংবদন্তি খেলোয়াড় শচীন টেন্ডুলকারের দখলে। পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ের সময় আজ তা ভেঙে নতুন করে গড়েছেন কোহলি।

আজ ব্যাটিংয়ে নামার সময় কোহলির ওয়ানডে রানসংখ্যা ছিল ১৩,৯৮৫। মাইলফলক থেকে ১৫ রান দূরে থেকে উইকেটে আসেন তিনি। দেখে-শুনে খেলে ইনিংসের ১৩তম ওভারেই সেই মাইলফলকে পৌঁছে যান।

২৮৭ ওয়ানডে ইনিংসেই ১৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন কোহলি। অথচ শচীন এই মাইলফলক ছুঁতে লেগেছিল ৩৫০ ইনিংস। অর্থাৎ শচীনের চেয়ে ৬৩ ইনিংস কম খেলেই ১৪ হাজারের ক্লাবে প্রবেশ করলেন কোহলি।

এই তালিকায় শচীনের পরই রয়েছেন কুমারা সাঙ্গাকারা। লঙ্কান এই কিংবদন্তির মাইলফলক ছুঁতে লেগেছে ৩৭৮ ইনিংস। এই তিনজন ছাড়া ১৪ হাজার রান নেই ওয়ানডে ইতিহাসে আর কারও।

এই সংস্করণে সবচেয়ে বেশি ৫০ সেঞ্চুরির রেকর্ডও কোহলির। ২০২৩ বিশ্বকাপে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৫০তম সেঞ্চুরিটি করে তিনি ছাড়িয়ে যান শচীনকে।

 

   

About

Popular Links

x