Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

গোপালগঞ্জে কারফিউয়ের মেয়াদ আরও বাড়ল

গোপালগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেটের এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে

আপডেট : ১৮ জুলাই ২০২৫, ০৬:২৬ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা ঘিরে ব্যাপক হামলা ও সংঘর্ষের প্রেক্ষাপটে গোপালগঞ্জ জেলায় জারি করা কারফিউয়ের মেয়াদ শনিবার সকাল পর্যন্ত বাড়ানো হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে গোপালগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেটের এক বার্তায় এই তথ্য জানানো হয়।

ওই বার্তায় বলা হয়, চলমান কারফিউ শনিবার সকাল ৬টা পর্যন্ত বলবৎ থাকবে।

জুলাই পদযাত্রার অংশ হিসেবে বুধবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে আওয়ামী লীগের কর্মীদের হামলা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ। টানা ৫ ঘণ্টার ওই সংঘর্ষে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ঘটনার দিনই চারজনের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছিল হাসপাতাল কর্তৃপক্ষ। শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরও একজন।

পুলিশ সুপারের কার্যালয়ে আটকা পড়া এনসিপির কেন্দ্রীয় নেতারা সেদিন সেনাবাহিনীর সাঁজোয়া যানে করে গোপালগঞ্জ ত্যাগ করেন।

   

About

Popular Links

x