বঙ্গবন্ধুর মুত্যুবার্ষিকীতে মিলাদ, অংশগ্রহণ করায় ইমাম-মুয়াজ্জিন আটক

নোয়াখালীর কবিরহাট উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করায় তিনজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৫ আগস্ট) রাত ৯টার দিকে চাপরাশিরহাট ইউনিয়নের দক্ষিণ রামেশ্বরপুর গ্রামের সাতবাড়িয়া জামে মসজিদ এলাকা থেকে তাদের আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া।

আটক তিনজন হলেন- সাত বাড়িয়া জামে মসজিদের ইমাম ইমাম উদ্দিন, মুয়াজ্জিন নজরুল ইসলাম এবং চাপরাশিরহাট ইউনিয়ন যুবলীগের সদস্য মো. আবদুল করিম।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শুক্রবার বিকেল ৫টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে স্থানীয় “মরহুম স্বপন মোল্লা স্মৃতি ফাউন্ডেশন”। ওই মিলাদের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরে। এরপর অভিযান চালিয়ে রাত ৯টার দিকে তিনজনকে আটক করে পুলিশ।

কবিরহাট থানার ওসি শাহীন মিয়া বলেন, “তিনজনের বিরুদ্ধে মামলা হবে।”