ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১১৮ জনে

সারাদেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১১৮ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪১২ জন ডেঙ্গু রোগী।

সোমবার (২৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ আগস্ট পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত মারা গেলেন ১১৮ জন। আগস্ট মাসে এখন পর্যন্ত মারা গেছেন ৩৫ জন। আর হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৬৪ জন।

এতে বলা হয়, এই ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১২ জন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ১০২ জন, চট্টগ্রাম বিভাগে ৭৭ জন, ঢাকা বিভাগে ৫১ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৬৯ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৫৩ জন, খুলনা বিভাগে ২৬ জন, ময়মনসিংহ বিভাগে চারজন এবং রাজশাহী বিভাগে ৩০ জন ভর্তি হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারিতে ১,১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১,৭৭৩ জন, জুন মাসে ৫,৯৫১ জন এবং জুলাইয়ে ১০,৬৮৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর মধ্যে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে সাতজন, মে মাসে তিনজন, জুনে ১৯ জন এবং জুলাইয়ে ৪১ জন মারা গেছেন।