Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৩০

শনিবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এই মৃত্যু হয়েছে

আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ০৫:১৫ পিএম

এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪৩০ জন রোগী।

শনিবার (২৩ আগস্ট) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এই মৃত্যু হয়েছে।

আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সবচেয়ে বেশি আক্রান্তের হার চট্টগ্রামে। আর এ জ্বরে চট্টগ্রামে মারা গেছেন একজন। নতুন করে আক্রান্তের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১২০ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩১০ জন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছর আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১১৫ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৫৬.৫% পুরুষ এবং ৪৩.৫% নারী। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ২৮,৬৩২ জন। এর মধ্যে ৫৯.২% পুরুষ এবং ৪০.৮% নারী।

   

About

Popular Links

x