বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী সিলেট অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকা।
রবিবার (১২ এপ্রিল) সকাল ৯টা ৫১ মিনিট ৫৮ সেকেন্ডে হঠাৎ কম্পনে সিলেটসহ আশপাশের এলাকা কেঁপে ওঠে। ঢাকা থেকে প্রায় ২৬০ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে ছিল এর উৎপত্তিস্থল।
আবহাওয়া অধিদপ্তরের মতে, রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৪. ৩। যদিও এ ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
এর আগে গত ৭ এপ্রিল একই এলাকায় ৪ দশমিক ৯ মাত্রার আরও একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। ওই দিন দুপুর ২টা ৪৮ মিনিটে হওয়া ওই কম্পনটির সিলেটসহ পার্শ্ববর্তী এলাকায় অনুভূত হয়েছিল।