সাভারে এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ।
রবিবার (১৯ এপ্রিল) বিকেলে সাভার পৌর এলাকার ডগরমোড়া এলাকা থেকে তাদের আটক করে সাভার মডেল পুলিশ।
এর আগে, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে সাভার পৌর এলাকার ডগরমোড়া এলাকায় ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন- শান্ত (২০) ও ইমন মোল্লা (২৪)।
ভুক্তভোগী তরুণীর বাবা জানান, বৃহস্পতিবার বিকেলে আমার মেয়ে দোকানে গিয়েছিল। এসময় দোকান থেকে ফেরার পথে শান্ত নামে একটি ছেলে আমার মেয়ের ওড়না টেনে নিয়ে যায়। পরে আমার মেয়ে ওড়না ফেরত নিতে গেলে হাত-মুখ চেপে ধরে বাড়ির ভেতরে নিয়ে যায়। পরে শান্ত, ইমনসহ পাঁচজন মিলে ধর্ষণ করে তাকে। এ সময় ধর্ষণের ভিডিও ধারণ করে এবং পুলিশকে জানালে ভিডিও ছড়িয়ে দেওয়া হুমকি দেয় বলে জানান তিনি।
এ ঘটনায় সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ভুক্তভোগী তরুণীর পিতার অভিযোগের ভিত্তিতে দুই যুবককে আটক করা হয়েছে।”
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।