দিনাজপুরের চিরিরবন্দরে সম্পত্তির অংশীদারিত্ব নিয়ে বিরোধের জেরে দ্বিতীয় পক্ষের দুই সন্তানের ছুরিকাঘাতে বাবা ও সৎভাই নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (১২ মে) ভোর ৬টার দিকে ওই হত্যাকণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা যায়।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল নবী জানান, গৃহকর্তা দুলু মিয়ার দুই স্ত্রীর চার ছেলে। পিতার প্রায় ১৬ বিঘা জমির অংশ ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে মঙ্গলবার ভোর ৬টার দিকে দ্বিতীয় পক্ষের দুই ছেলে সাদেকুল ও সাকিব ধারাল ছুরি দিয়ে বাবা দুলু মিয়া ও সৎ ভাই কাবিলকে হত্যা করেছেন।
এ সময় আরেক সৎ ভাই হাবিল আহত হয়েছেন। হত্যাকাণ্ড ঘটিয়ে সাদেকুল ও সাকিব আত্মগোপনে রয়েছেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।