নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ, দগ্ধ ১২ জন

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জেরা মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণে অন্তত ১২ জন দগ্ধ হয়েছেন বলে জানা গেছে। 

বুধবার (১২ মে) দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন, বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা নাজমুল শেখ (৪০), সাইফুল ইসলাম (৩০), রামিজুল (৪৫), তুহিন শেখ (৩০), মনির হোসেন (৪৫), ওসমান গনি (৩০), সুপ্রভাত ঘোষ (৪২) বদরুল হায়দার (৫০), ক্যান্টিন বয় মো. আমির (২৫) শংকর (২৫) কাওছার (৩০) ও আল আমিন (৪৫)।

বিদ্যুৎকেন্দ্রের সেফটি কর্মকর্তা ফখরুল ইসলাম গণমাধ্যমকে জানান, তিনি ক্যান্টিনে দুপুরের খাবারের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন। তখন কিচেনের ভেতরে একটি বিস্ফোরণ হয়। এতে ১২ জন দগ্ধ হন।