Monday, November 02, 2026

সেকশন

English
Dhaka Tribune

পর্যটন ভিসায় এসে, গ্যাসের লিকেজের আগুনে দগ্ধ ফিলিপাইনি নারীর মৃত্যু

গত ১৫ অক্টোবর পর্যটন ভিসায় বাংলাদেশে আসেন কেইস্টিন ভার বুনাগ নামে ওই নারী

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পিএম

রাজধানীর বনানীতে গ্যাসের চুলার লিকেজ থেকে আগুনে দগ্ধ ফিলিপাইনের নাগরিক কেইস্টিন ভার বুনাগ (৩২) মারা গেছেন।

সোমবার (১ নভেম্বর) রাত ৩টা ২০ মিনিটের দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

বুধবার সকালে বনানীর ৭ নম্বর সড়কের একটি বাসায় রান্নার কাজে গ্যাসের চুলা জ্বালাতে গেলে লিকেজ থেকে আগুন ধরে দগ্ধ হন ওই নারী। 

দগ্ধ অবস্থায় উদ্ধার করে কেইস্টিন ভার বুনাগকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

তার শরীরের ৬৩% পুড়ে যায় বলে জানিয়েছেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার।

এর আগে, গত ১৫ অক্টোবর পর্যটক ভিসায় বাংলাদেশে আসেন কেইস্টিন ভার বুনাগ। 

   

About

Popular Links

x