Saturday, August 01, 2026

সেকশন

English
Dhaka Tribune

জাতীয় বার্ন ইনস্টিটিউটে ই-টিকিট সুবিধা চালু, যে সুবিধা পাবেন

সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এ সিস্টেমের উদ্বোধন করেন

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ০৪:২০ পিএম

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ই-টিকিটিং সিস্টেম।

শনিবার (১ আগস্ট) সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির (এনআইবিপিএস) বহির্বিভাগে ই-টিকিটিং সিস্টেমের উদ্বোধন করেন। 

যেভাবে নিবন্ধন করবেন

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট জানিয়েছে, ই-টিকিটিং সিস্টেমে একজন রোগীকে মাত্র একবার অনলাইনে নিবন্ধন (রেজিস্ট্রেশন) করতে হবে। একবার নিবন্ধন সম্পন্ন হলে রোগীর তথ্য ভবিষ্যতের জন্য নিরাপদভাবে সংরক্ষিত থাকবে। পরবর্তী প্রতিটি চিকিৎসা গ্রহণের সময় নতুন করে তথ্য প্রদান করতে হবে না। এ ছাড়া রোগীর পূর্ববর্তী হাসপাতাল পরিদর্শনের তথ্য ও চিকিৎসাসংক্রান্ত রেকর্ড সংরক্ষিত থাকবে, যা চিকিৎসা প্রদানকে আরও দ্রুত, নির্ভুল ও কার্যকর করতে সহায়তা করবে।


এর আগে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের বহির্বিভাগে চিকিৎসাসেবা পেতে রোগীদের দীর্ঘ সময় অপেক্ষা করে টিকিট সংগ্রহ করতে হতো। রোগীদের এই ভোগান্তি কমানো, অপেক্ষার সময় হ্রাস এবং সেবাকে আরও সহজ, দ্রুত ও আধুনিক করার লক্ষ্যে ই-টিকিটিং সিস্টেম চালু করা হয়েছে।

   

About

Popular Links

x