টাঙ্গাইলে ট্রাক উল্টে ১৫ জনের মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন৷ 

সোমবার (২৫ মে) ভোর রাতে ঢাকা-টাঙ্গাইল- যমুনা সেতু মহাসড়কের উপজেলার জোগারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷ তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। 

পুলিশ জানায়, উত্তরবঙ্গগামী ট্রাকটি টাঙ্গাইলের কালিহাতীতে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে। এতে ট্রাকে থাকা রড ও চাকার নিতে চাপা পড়ে ঘটনাস্থলে ১৫ জনের মৃত্যু হয়। আহত হয় বেশ কয়েকজন। 

টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ শামছুল আলম সরকার ঢাকা ট্রিবিউনকে বলেন, “বিভিন্ন জায়গা থেকে রড রোঝাই ট্রাকে যাত্রী তোলা হয়েছিলো৷ লাশগুলো উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে।”