গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ২২ তীর্থযাত্রী

গোপালগঞ্জ সদর উপজেলার তেঁতুলিয়া এলাকায় পিকআপ ভ্যান প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২২ জন তীর্থযাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যায় দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, আহতদের বেশিরভাগই মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ি গণেশ পাগলের কুম্ভ মেলা থেকে খুলনায় ফিরছিলেন। তারা একটি পিকআপ ভ্যানে করে বাড়ি ফিরছিলেন।

পথিমধ্যে তেঁতুলিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে পিকআপ ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই গাড়ির অন্তত ২২ জন আহত হন।

খবর পেয়ে পুলিশ স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।