গোপালগঞ্জে ৪৫০০টি ইয়াবাসহ নারী আটক  

গোপালগঞ্জ ৪ হাজার ৫০০টি ইয়াবাসহ বৃষ্টি মন্ডল (১৯) নামের এক তরুণীকে আটক করছেে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 
 
রবিবার (৩১ মে) রাতে গোপালগঞ্জ সদর উপজলোর ভন্নোবাড়ি গ্রামে অভিযান চালিয়ে ডিবি ইয়াবাসহ হাতেনাতে ওই নারীকে আটক করে। আটক বৃষ্টি মন্ডল  গোপালগঞ্জ সদর উপজলোর ভন্নোবাড়ি গ্রামের বাসিন্দা। 

গোপালগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এস আই সঞ্জয় মালো জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ-টকেরহাট আঞ্চলিক মহাসড়কের উত্তর ভন্নোবাড়ি গ্রামের গোপাল মন্ডলের বন্ধ দোকানের সামনে থেকে বৃষ্টি মন্ডলকে ৪ হাজার ৫০০টি ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। 

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, তিনি দীর্ঘদিন ধরে আপন বোন সীমা মন্ডলের সহায়তায় কক্সবাজার জেলার টেকনাফ থেকে কম দামে ইয়াবা সংগ্রহ করেন। এরপর গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে পাইকারি দামে তা সরবরাহ করেন। অভিযুক্তের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।