Saturday, October 24, 2026

সেকশন

English
Dhaka Tribune

মৌলভীবাজারে অনলাইন অ্যাপে ভাড়া নেওয়া ফ্ল্যাট থেকে লাফিয়ে নারীর মৃত্যু

এ ঘটনায় ওই নারীর সঙ্গে একই ফ্ল্যাটে থাকা এক যুবককে আটক করেছে পুলিশ

আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ১১:০৯ পিএম

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ ভাড়া নেওয়া একটি চারতলা ভবন থেকে নিচে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে শহরের উত্তর কলিমাবাদ এলাকার “আরজু ভিলা” নামের ভবনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই নারীর সঙ্গে একই ফ্ল্যাটে থাকা এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভবনটির মালিক লন্ডন প্রবাসী আরজু মিয়ার ছেলে রাসেল মিয়া। শুক্রবার বিকেলে ওই ভবন থেকে হঠাৎ নিচে পড়ে যান নারী। বিকট শব্দ শুনে আশপাশের বাসিন্দারা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ফ্ল্যাটটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। ওই নারী ও তার সঙ্গে থাকা যুবকের পূর্ণাঙ্গ পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, নিহত নারী ও ওই যুবক অনলাইন অ্যাপের মাধ্যমে ফার্নিচারসহ ফ্ল্যাটটি ভাড়া নিয়ে একসঙ্গে বসবাস করছিলেন।

ওসি আরও জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এটি আত্মহত্যা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার সময় ফ্ল্যাটে থাকা যুবককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও পূর্ণাঙ্গ তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

   

About

Popular Links

x