Saturday, October 24, 2026

সেকশন

English
Dhaka Tribune

পুরাতন রমনা থানার সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়

আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পিএম

রাজধানীর পুরাতন রমনা থানার সামনের সড়কে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৩ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ জানায়, রাত পৌনে ৮টার দিকে পুরাতন রমনা থানার সামনের সড়কে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের পর মোটরসাইকেলে করে ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা।

রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. মাজহারুল ইসলাম বলেন, “থানার সামনের সড়কে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।“

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ জন্য ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।

   

About

Popular Links

x