Saturday, October 24, 2026

সেকশন

English
Dhaka Tribune

পুলিশের ওপর যুবলীগ-ছাত্রলীগের হামলা, আহত ২

গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম খেয়াঘাট এলাকায় এই ঘটনা ঘটে

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পিএম

গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে পুলিশের দুই কর্মকর্তা আহত হয়েছেন। 

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম খেয়াঘাট এলাকায় এই ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন সদর থানার উপপরিদর্শক (এসআই) ফুলমিয়াসহ পুলিশের দুই সদস্য। তাদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বেদগ্রাম খেয়াঘাট এলাকায় সদর থানা-পুলিশের নিয়মিত টহল চলছিল। এ সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগ নেতা মিলন ও ছাত্রলীগ নেতা মুরসালিনের নেতৃত্বে একটি মিছিল এসে হঠাৎ টহলরত পুলিশের ওপর চড়াও হয়। একপর্যায়ে হামলাকারীরা পুলিশ সদস্যদের মারধর করে এবং পুলিশের টহল গাড়িটি ভাঙচুর করে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, যুবলীগ ও ছাত্রলীগের মিছিল থেকে আকস্মিক হামলা চালিয়ে আমাদের দুই সদস্যকে আহত করা হয় এবং গাড়ি ভাঙচুর করা হয়। হামলার পর তারা পুলিশকে ধাওয়া দিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি বিবেচনায় ঘটনাস্থল ত্যাগ করেন।

ওসি আরও জানান, পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের এই ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে ইতিমধ্যেই পুলিশের একাধিক দল মাঠে নেমেছে। অপরাধীদের ধরতে অভিযান জোরদার করা হয়েছে।

   

About

Popular Links

x