Saturday, October 24, 2026

সেকশন

English
Dhaka Tribune

সাতকানিয়ায় মিনিবাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, বাসে আগুন

আগুন নেভাতে যাওয়া ফায়ার সার্ভিসের গাড়িও আটকে দেওয়া হয়

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ১২:৩২ এএম

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় মিনিবাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা মিনিবাসটিতে আগুন ধরিয়ে দেয়। আগুন নেভাতে যাওয়া ফায়ার সার্ভিসের গাড়িও আটকে দেওয়া হয়। এতে মহাসড়কের ওই এলাকায় কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাতকানিয়ার মৌলভীর দোকান (পাঠানি পোল) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার ঢাকা ট্রিবিউনকে বলেন, “মিনিবাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে একজন ঘটনাস্থলেই নিহত হন। আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।“

তিনি আরও বলেন, “দুর্ঘটনার জন্য দায়ী মনে করে কে বা কারা মিনিবাসটিতে আগুন ধরিয়ে দিয়েছে। আগুন নেভাতে যাওয়া ফায়ার সার্ভিসের গাড়িও আটকে দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করা এবং মহাসড়কে যান চলাচল শুরু করার চেষ্টা চলছে।“

   

About

Popular Links

x