Saturday, October 24, 2026

সেকশন

English
Dhaka Tribune

মাগুরায় মদ্যপানের পর অসুস্থ হয়ে দুইজনের মৃত্যু

জরুরি বিভাগের চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ১২:২৩ এএম

মাগুরার শ্রীপুরে অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হয়ে দুজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) ভোররাতে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার রাতে তারা অসুস্থ হয়ে পড়েছিলেন।

মৃত ব্যক্তিরা হলেন শ্রীপুর উপজেলার মকরদ্দমখোলা গ্রামের আলমগীর লস্কর (৩৮) ও গয়েশপুর ইউনিয়নের মালদা গ্রামের বিধান বিশ্বাস (২২)।

বিধান বিশ্বাসের চাচি সুপ্রিয়া বিশ্বাস জানান, বিজয়া দশমীর রাতে শ্রীপুরের জারিয়া গ্রামের সার্বজনীন দুর্গামন্দিরে ওই দুজন অতিরিক্ত মদ্যপান করেন। এতে তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বন্ধুরা আলমগীর ও বিধানকে নিজ নিজ বাড়িতে পৌঁছে দেন। পরে অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার গভীর রাতে পরিবারের সদস্যরা তাদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যান। শুক্রবার ভোররাতে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগের চিকিৎসক ইমরান হোসেন বলেন, “হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়েছিল। কী কারণে তাদের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।“

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বলেন, “প্রাথমিকভাবে অতিরিক্ত মদ্যপানের কারণে দুজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে।“

   

About

Popular Links

x