রেললাইনে ৭ ইঞ্চি পানি, বন্ধ চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল

চট্টগ্রামে টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় রেললাইনে জমে থাকা পানি কমলেও বন্ধ রয়েছে চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল।

শুক্রবার (১০ জুলাই) রেললাইনের উপর বিভিন্ন স্থানে পানি আছে ৭ ইঞ্চি পানি। চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ থাকলেও ঢাকা থেকে কক্সবাজারগামী ট্রেনগুলো চট্টগ্রাম পর্যন্ত চলাচল করছে।

এ প্রসঙ্গে বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফারহান মাহমুদ জানান, ট্রেন চলাচল শুক্রবার পর্যন্ত বন্ধ রয়েছে। রেললাইনে এখনো ৭ ইঞ্চি উচ্চতার পানি আছে। প্রকৌশল বিভাগের ক্লিয়ারেন্স পাওয়ার পর চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু হবে।

এর আগে, দীর্ঘ ১১ ঘণ্টা চট্টগ্রাম ষোলশহরে আটকে থাকার পর মঙ্গলবার (৭ জুলাই) রাত ১১টায় কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করে রেল কর্তৃপক্ষ। এরপর থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ আছে।