ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে যাত্রী সেজে ছিনতাই করেন, এমন ১১ জন নারী ছিনতাইকারীকে আটক করেছে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ।
শুক্রবার (১০ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে এই অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটক নারীরা হলেন, সেলিনা (৩৫), সাফিয়া (৩০), সুলেমা (৬২), আবুনী (৬৫), শাহানা (৩৫), লাকি (৩০), শাহানা (৪৫), সাথি আক্তার (২৩), আখি আক্তার (২৩), রাহালা (৫০) ও সুজনা আক্তার (৩৫)। তাদের সকলের বাড়ি ‘চোরের গ্রাম’ খ্যাত জেলার নাসিরনগর উপজেলার ধরমণ্ডল গ্রামে।

নারী ছিনতাইকারীদের গ্রেপ্তার সম্পর্কে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মো. শাহ আলম মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে স্টেশনের দুই প্লাটফর্মেই অভিযান পরিচালনা করা হয়। এসময় ছিনতাইকারী চক্রের ১১ জন নারী সদস্যকে আটক করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ট্রেনে ছিনতাইয়ের ঘটনা ঘটিয়ে চলেছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পরে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়।



