Friday, July 10, 2026

সেকশন

English
Dhaka Tribune

চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষাও স্থগিত

বোর্ড জানিয়েছে, স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে

আপডেট : ১০ জুলাই ২০২৬, ০৪:৩৮ পিএম

চট্টগ্রাম বোর্ডের আগামীকাল শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছে। বন্যা পরিস্থিতির কারণে পরীক্ষা অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড।

শুক্রবার (১০ জুলাই) দুপুরে চট্টগ্রাম বোর্ড থেকে পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়, আবহাওয়ার মারাত্মক অবনতি ও বন্যা পরিস্থিতি খারাপ হওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার (চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান) আগামীকাল শনিবারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের (বিষয় কোড ২৭৫) পরীক্ষাটি স্থগিত করা হলো।

স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।

বিদ্যুৎ না থাকায় সব কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মাইকিং করে এলাকায় বিষয়টি জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছে বোর্ড।

এছাড়া, উল্লিখিত পাঁচ জেলায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম এবং কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি বিএমটি, ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষাও স্থগিত থাকবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

   

About

Popular Links

x