চিকিৎসা নিতে আসছিলেন ঢাকায়, পথে দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সটিতে থাকা সবার মৃত্যু

পাবনা সদর উপজেলায় বাস ও অ্যাম্বুলেন্সের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৭টায় পাবনা-ঢাকা মহাসড়কের সরাডাঙ্গি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, অ্যাম্বুলেন্সটি ঢাকার দিকে যাচ্ছিল, পথে ঢাকা থেকে আসা পাবনা এক্সপ্রেসের একটি বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন জন মারা যান। নিহতরা সবাই অ্যাম্বুলেন্সে ছিলেন। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন।

তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।