Thursday, July 16, 2026

সেকশন

English
Dhaka Tribune

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হলেন রাবাব ফাতিমা

নিউইয়র্কে জাতিসংঘের বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ০১:৩৬ পিএম

আফগানিস্তানে জাতিসংঘ সহায়তা মিশনের (ইউএনএএমএ) প্রধান হিসেবে বাংলাদেশি কূটনীতিক রাবাব ফাতিমাকে নিয়োগের ঘোষণা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

বুধবার (১৫ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে জাতিসংঘ।

কিরগিজস্তানের রোজা ওতুনবায়েভার স্থলাভিষিক্ত হচ্ছেন রাবাব ফাতিমা । 

তিনি জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল এবং স্বল্পোন্নত দেশ, ভূ-বেষ্টিত উন্নয়নশীল দেশ ও ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রসমূহের হাই রিপ্রেজেন্টেটিভের দায়িত্ব পালন করছেন।

এর আগে, ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।

২০২২ সালে তিনি প্রথম নারী হিসেবে জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের (পিসবিল্ডিং কমিশন) চেয়ারপারসন নির্বাচিত হন। এ ছাড়া তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের অন্যতম সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

   

About

Popular Links

x