Sunday, August 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সরকারপ্রধান হিসেবে প্রথম জাতিসংঘ সাধারণ অধিবেশনে বক্তব্য রাখবেন তিনি

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ১১:০০ পিএম

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্ক পর্ব শেষে তাঁর সানফ্রান্সিসকো যাওয়ারও কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসে পাঠানো একটি নোট ভার্বালের মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

জানা গেছে, প্রধানমন্ত্রীর নয় দিনের এই সফরের প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে। সরকারপ্রধান হিসেবে এবারই প্রথম জাতিসংঘ সাধারণ অধিবেশনে বক্তব্য রাখবেন তিনি। ছাড়া সাধারণ অধিবেশনের ফাঁকে বিভিন্ন সাইডলাইন আয়োজনেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, নিউইয়র্ক পর্ব সেরে সানফ্রান্সিসকোতে যাবেন প্রধানমন্ত্রী, যেখানে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর এর আগে মালয়েশিয়া চীন সফর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

   

About

Popular Links

x