জয়সওয়াল: শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের পাঠানো অনুরোধ খতিয়ে দেখছে ভারত। এই বিষয়টি আইনি প্রয়োজনীয়তা এবং বিচারিক প্রক্রিয়ার আলোকে বিবেচনা করা হবে বলেও জানানো হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মন্ত্রণালয়টির মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানান। 

এসময় বাংলাদেশের পক্ষ থেকে প্রত্যর্পণের অনুরোধ পেয়েছেন জানিয়ে রণধীর জয়সওয়াল বলেন, “হ্যাঁ, আমরা প্রত্যর্পণের একটি অনুরোধ পেয়েছি। আমরা আগেও যেমনটি বলেছি, অনুরোধটি এখন পর্যালোচনার অধীনে রয়েছে।”

রণধীর জয়সওয়াল পুনরায় জোর দিয়ে বলেন, “ভারতের কাছে আসা যেকোনো প্রত্যর্পণের অনুরোধ বিদ্যমান আইনি প্রয়োজনীয়তা এবং বিচারিক প্রক্রিয়া মেনেই পরীক্ষা-নিরীক্ষা করা হয়।”