সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৭ জুলাই) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। ডিবি পুলিশ জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের এই প্রবীণ নেতার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ দল বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করে। তাকে পরবর্তী আইনি পদক্ষেপ ও জিজ্ঞাসাবাদের জন্য রাজধানীর ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।