মেয়াদ উত্তীর্ণ হওয়ায় গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) সকালে প্রেরিত জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকউজ্জামান ও সদস্য সচিব (ভারপ্রাপ্ত) অ্যাভোকেট কাজী আবুল খায়ের স্বাক্ষরিত এক বার্তায় কমিটি বিলুপ্তির বিষয়টি জানানো হয়।
বার্তায় উল্লেখ করা হয়, এতদ্বারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক কায্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে মেয়াদ উত্তীর্ণ গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হলো।’’
আরও বলা হয়, ‘‘অ্যাডভোকেট তৌফিকুল ইসলামকে আহ্বায়ক ও ফজলুল কবির দারাকে সদস্য সচিব করে ২ সদস্য বিশিষ্ট গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হলো।’’
ঘোষিত আহ্বায়ক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে দ্রুত সময়ের মধ্যে সম্মেলনের মাধ্যমে গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়।