Wednesday, July 29, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিএনপি-এনসিপির কর্মসূচি: হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানিয়েছে প্রশাসন

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ১২:৩৫ পিএম

বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। 

বুধবার (২৯ জুলাই) সকালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মঈনুল হক। তিনি বলেন, ‘‘দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে আজ (বুধবার) সকালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এ আদেশ জারি করেন।’’ 

আদেশ অনুযায়ী, হবিগঞ্জ পৌরসভায় বিক্ষোভ সমাবেশ ও পথসভার ঘোষণা দিয়েছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। অন্যদিকে, একই স্থানে ও একই সময়ে হবিগঞ্জ সদর উপজেলা বিএনপি, হবিগঞ্জ পৌর বিএনপি এবং জেলা ছাত্রদল পাল্টা প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচির ঘোষণা দেয়। 

হবিগঞ্জ জেলা প্রশাসন জানিয়েছে, উভয় পক্ষের বিপুলসংখ্যক সমর্থক সেখানে উপস্থিত হওয়ার সম্ভাবনা থাকায় সহিংসতা, হতাহত, সম্পত্তি বিনষ্ট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই ১৪৪ ধারা জারি করা হয়েছে। 

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানিয়েছে প্রশাসন। 

   

About

Popular Links

x