Friday, July 24, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাষ্ট্রপতি ইস্যুতে এবার মুখ খুললেন মির্জা ফখরুল

ডেল্টা কনফারেন্সে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান

আপডেট : ২৪ জুলাই ২০২৬, ০৩:০৪ পিএম

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে চলমান পদত্যাগের গুঞ্জন নিয়ে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৪ জুলাই) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত বেঙ্গল ডেল্টা কনফারেন্সে অংশ নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে প্রশ্ন করা হলে মির্জা ফখরুল বলেন, ‘‘এ বিষয়ে গুজবে কান দেওয়ার প্রয়োজন নেই। একই সঙ্গে তিনি জানান, সরকার বর্তমানে দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছে।’’

তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই সনদ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনের সময় বিএনপি যেসব অঙ্গীকার করেছিল, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।’’

মির্জা ফখরুল আরও জানান, ইরান-যুক্তরাষ্ট্র এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব দেশের অর্থনীতির ওপর পড়েছে। এসব বৈশ্বিক সংকট মোকাবিলায় সরকার কাজ করে যাচ্ছে।

আঞ্চলিক সহযোগিতা জোরদার এবং দেশে গণতান্ত্রিক ধারা বজায় রাখার প্রতিও সরকারের অঙ্গীকার রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

   

About

Popular Links

x