Thursday, July 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

জিয়া হত্যা মামলার আসামি মোজাফফর মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার

একই সঙ্গে তাকে দুই দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে তদন্ত সংস্থাকে

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০৫:০৭ পিএম

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর হোসেনকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে তাকে দুই দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে তদন্ত সংস্থাকে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ হাজির করা হলে প্রসিকিউশনের আবেদনের পর আদালত এ আদেশ দেন।

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে মোজাফফর হোসেনের বিরুদ্ধে এক-এগারোর সরকারের সময়কার বিতর্কিত কর্মকাণ্ড থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান পর্যন্ত বিভিন্ন মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া গেছে। এসব ঘটনায় সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগও তদন্তে উঠে এসেছে বলে জানান তিনি।

এর আগে, আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মোজাফফর হোসেনের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করে ট্রাইব্যুনাল। সেই আদেশের ধারাবাহিকতায় বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হয়।

প্রসঙ্গত, গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বিষয়টি পরদিন প্রকাশ্যে আসে। পরে ওই দিন সন্ধ্যায় তাকে সেনা হেফাজতে নেওয়া হয়।

   

About

Popular Links

x