Thursday, July 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

ট্রাইব্যুনালে আনা হলো সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরকে

 বর্তমানে ট্রাইবুনালের হাজতখানায় রাখা হয়েছে তাকে

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ১২:১০ পিএম

 সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে তাকে ট্রাইব্যুনালের হাজির করা হয়। বর্তমানে ট্রাইবুনালের হাজতখানায় রাখা হয়েছে তাকে। 

জানা গেছে, বেলা বারোটার দিকে মোজাফফর হোসেনকে আদালতে তোলা হবে। 

তাকে মানবতাবিরোধী অপরাধের এক মামলায় গ্রেপ্তার দেখাতে আবেদন করেছে প্রসিকিউশন। 

এর আগে, ২১ জুলাই বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তাকে এদিন আদালতে হাজির করার নির্দেশ দেন। 

   

About

Popular Links

x