Monday, July 20, 2026

সেকশন

English
Dhaka Tribune

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন মাহবুবের রহমান 

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৬:৫৬ পিএম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক পদে বিএনপি নেতা মাহবুবের রহমান শামীমকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক। 

রবিবার (১৯ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
 
প্রজ্ঞাপনে বলা হয়, জেলা পরিষদ আইন, ২০০০-এর ধারা ৮২ক (১) অনুযায়ী জেলা পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত মোহাম্মদ মাহবুবের রহমান চট্টগ্রাম জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। 

জেলা পরিষদ আইন, ২০০০-এর ধারা ৮২ ক (৩) অনুযায়ী তিনি জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। বিধি অনুযায়ী তিনি ভাতা ও অন্য প্রাপ্য সুবিধা পাবেন। 

মাহবুবের রহমান শামীম বলেন, ‘‘আমাকে দায়িত্ব দেওয়ার জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আমার সর্বোচ্চ দিয়ে জেলা পরিষদের আওতাধীন এলাকায় উন্নয়নের জন্য কাজ করে যাব।’’ 

এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসন থেকে বিএনপির মনোনয়নে প্রার্থী হয়েছিলেন মাহবুবের রহমান শামীম। তবে আসনটিতে জয়ী হন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। 

   

About

Popular Links

x