Saturday, July 18, 2026

সেকশন

English
Dhaka Tribune

চীনা রাষ্ট্রদূত: ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে দ্রুতগতির বুলেট ট্রেন

প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ চীন মৈত্রী সমিতির এক সেমিনারে রাষ্ট্রদূত এ কথা বলেন

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ০৬:১৮ পিএম

ভবিষ্যতে ঢাকা-চট্টগ্রামসহ গুরুত্বপূর্ণ রুটে দ্রুতগতির বুলেট ট্রেন চালুর সুযোগ তৈরি হতে পারে বলে আশাব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেছেন, ‘‘চীনের উচ্চগতির রেল প্রযুক্তি বাংলাদেশে ব্যবহারের সম্ভাবনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে’’।  

শনিবার (১৮ জুলাই) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ চীন মৈত্রী সমিতি আয়োজিত এক সেমিনারে রাষ্ট্রদূত এ কথা বলেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

এ সময় বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন সম্ভাবনার এক বিস্তৃত রূপরেখা তুলে ধরেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। যেখানে তিনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে পূর্ণ সহযোগিতা, বাংলাদেশের পণ্যের জন্য চীনের বাজার আরো উন্মুক্ত করা, দ্রুতগতির বুলেট ট্রেনের সম্ভাবনা এবং রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলেন। 

বুলেট ট্রেনের সম্ভাবনা ও যোগাযোগ খাতে সহযোগিতার বিষয়ে ইয়াও ওয়েন বলেন, ‘‘বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোর (বিসিএম) নিয়ে কাজ এগিয়ে চলছে।’’ 

তিনি জানান, উন্নয়ন, বাণিজ্য, যোগাযোগ ও আঞ্চলিক স্থিতিশীলতার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে বাংলাদেশকে দীর্ঘমেয়াদি সহযোগিতা দিতে চীন প্রতিশ্রুতিবদ্ধ। 

   

About

Popular Links

x