Tuesday, July 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিশ্বকাপের সবচেয়ে আলোচিত শিশু, কে এই কেইন

আসর জুড়েই গ্যালারিতে তার দুষ্টুমির ভিডিও বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছিল

আপডেট : ২০ জুলাই ২০২৬, ০৫:৪৭ পিএম

২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের রাতে আলোচনার কেন্দ্রবিন্দুতে শুধু স্পেনের কিশোর তারকা লামিন ইয়ামালই ছিলেন না। শিরোপা উৎসবের পুরো সময়জুড়ে দর্শকদের নজর কেড়ে নেয় তার তিন বছর বয়সী ছোট ভাই কেইন ইয়ামাল।

ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর স্পেনের ফুটবলাররা যখন ট্রফি নিয়ে উদযাপনে ব্যস্ত, তখন স্টেডিয়ামের অসংখ্য ক্যামেরার ফোকাস চলে যায় ছোট্ট কেইনের দিকে। মাঠে নেমে খেলোয়াড়দের সঙ্গে দৌড়ঝাঁপ, ফুটবল নিয়ে খেলাধুলা এবং শিশুসুলভ উচ্ছ্বাসে সে হয়ে ওঠে উদযাপনের অন্যতম আকর্ষণ।

বিশ্বকাপজুড়েই গ্যালারিতে কেইনের নানা অভিব্যক্তি ও দুষ্টুমির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। তবে ফাইনালের পর তার উপস্থিতি নতুন করে আলোচনার জন্ম দেয়।

উদযাপনের একপর্যায়ে মাঠে দায়িত্ব পালনকারী এক পুলিশ কর্মকর্তার সঙ্গে মজার খুনসুটিতে মেতে ওঠে কেইন। পরে ওই কর্মকর্তা নিজের টুপি খুলে ছোট্ট কেইনের মাথায় পরিয়ে দেন। হৃদয়ছোঁয়া সেই মুহূর্তের ভিডিও দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

বিশ্বকাপজয়ী স্পেনের শিরোপা উৎসবের নানা মুহূর্তের পাশাপাশি কেইনের দুষ্টুমি নিয়ে হাজারো পোস্ট, ছবি ও ভিডিও শেয়ার করছেন ফুটবলপ্রেমীরা। অনেকেই মজা করে লিখেছেন, বিশ্বকাপ জয়ের রাতে লামিন ইয়ামালের চেয়েও বেশি নজর কেড়েছে তার ছোট ভাই।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই কেউ কেউ কেইন ইয়ামালকে ‘ফ্যান অব দ্য ম্যাচ’ বলেও আখ্যা দিয়েছেন।

   

About

Popular Links

x