যশোরের চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাব্বিকে ধর্ষণ মামলায় আটক করেছে পুলিশ।
শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় তাকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার করা হয়।
আরাফাত হোসেন রাব্বি চৌগাছা সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। ভুক্তভোগী কলেজছাত্রী চৌগাছা থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, শনিবার সকালে এনআইডি কার্ড করার জন্য চৌগাছায় আসার পথে আরাফাত হোসেন রাব্বি ভিকটিমকে মোটরসাইকেলে তুলে নেয়। পরে পৌর শহরের নিরিবিলিপাড়া এলাকার একটি বাড়ির নিচতলায় নিয়ে যায়। সেখানে ধর্ষণ করে।
এসময় কাউকে কিছু না বলতে হুমকি দেয়। ভুক্তভোগী নারী বাড়িতে ফিরে পুরো ঘটনাটি তার বাবা-মাকে বিষয়টি জানান। এ ঘটনা শুনে ভুক্তভোগীর মা সন্ধ্যায় চৌগাছা থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন। এ অভিযোগের ভিত্তিতে চৌগাছা থানা পুলিশ অভিযুক্ত রাব্বিকে গ্রেপ্তার করে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, ভুক্তভোগী বাদী হয়ে ধর্ষণ মামলা করেছেন। মামলার আসামি রাব্বীকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।