Friday, July 31, 2026

সেকশন

English
Dhaka Tribune

বরিশালে ধর্ষণ মামলায় জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি গ্রেপ্তার

এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই তরুণী

আপডেট : ৩১ জুলাই ২০২৬, ০৭:০২ পিএম

বরিশাল জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি নয়ন সরকার জয়কে ধর্ষণ অভিযোগে করা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে বরিশাল নগরীর কাউনিয়া প্রথম গলির বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম।

জয় বরগুনা জেলার বাসিন্দা নারায়ণ সরকারের ছেলে ও বরিশাল জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি। তিনি বরিশাল নগরীর কাউনিয়া প্রথম গলিতে ভাড়া বাসায় বসবাস করেন এবং বিএম কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

এর আগে, গত মঙ্গলবার (২৮ জুলাই) কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই তরুণী।

ভুক্তভোগী তরুণী মামলার অভিযোগে উল্লেখ করেছেন, জয়ের সঙ্গে ২০২৪ সালে প্রেমের সম্পর্ক শুরু হয় তার। এরপর জয় বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করে। গত ছয় মাস ধরে বিয়ের কথা বললে বিষয়টি এড়িয়ে গিয়ে এখন লাপাত্তা রয়েছে সে। তার মা আমাকে বউ হিসেবে মেনে নেবে না বলে জানায় সে। এ ঘটনার বিচার পেতে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

তরুণীর অভিযোগ, গ্রেপ্তারের আগে জয় পলাতক অবস্থায় থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে আমাদের ব্যক্তিগত ছবি ছড়িয়ে দিয়েছে। এছাড়া মামলা তুলে নিতে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করেছিলেন বলেও অভিযোগ করেন।

   

About

Popular Links

x