মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বা একদিনে দেশে ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫৮০ জন।
সোমবার (৩ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৯ জনে এবং মোট আক্রান্তের সংখ্যা ১৬,৬৮৪ জন।
ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তি বলছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগের ১২৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৮ জন, ময়মনসিংহ বিভাগের ৩৬ জন, চট্টগ্রাম বিভাগের ৭৯ জন, খুলনা বিভাগের ৬৭ জন, রাজশাহী বিভাগের ২২ জন, রংপুর বিভাগের ৩১ জন, বরিশাল বিভাগের ৮১ জন এবং সিলেট বিভাগের দুজন রোগী রয়েছেন।
এছাড়া চলতি বছরে এখন পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৫.৩৪৪ জন।
এর আগে, গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন মোট ১ লাখ ২,৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন।